NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

বড় ব্যবধানে ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

বড় ব্যবধানে ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ

জানা ছিল বাংলাদেশই জিতবে। নেদারল্যান্ডসকে ১০৩ রানে বেধে ফেলার পর অপেক্ষা ছিল বাংলাদেশ কত বড় ব্যবধানে জিততে পারে। প্রথম ম্যাচের চেয়েও দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতলো বাংলাদেশ দল। ১০৪ রান তাড়া করতে নেমে ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নিলো টাইগাররা। সে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো লিটন দাসের দল।

পারভেজ হোসেন ইমনই একমাত্র ব্যাটার যিনি আউট হলেন। দলীয় ৪০ রানের মাথায় ২১ বলে ২৩ রান করে আউট হন তিনি। এরপর তানজিদ হাসান তামিম এবং লিটন দাস মিলে ৬৪ রানের জুটি গড়েন। ১৩.১ ওভারেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দেশকে।

 

ওপেনার তানজিদ হাসান তামিম ৪০ বলে অপরাজিত থাকেন ৫৪ রানে। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। লিটন দাস ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। পারভেজ ইমনের একমাত্র উইকেটটি নেন কাইল ক্লেইন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানদের বোলিংয়ের সামনে ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। আরিয়ান দত্ত ২৪ বলে সর্বোচ্চ ৩০ রান করেন। ভিক্রমজিৎ সিং করেন ২৪ রান।

 

 

 

শারিজ আহমেদ করেন ১২ রান। নাসুম আহমেদ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন তাসকিন ও মোস্তাফিজ। ১টি করে উইকেট নেন মেহেদী হাসান ও তানজিম সাকিব।