NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

আওয়ামী লীগের আমলেও একটা রাজনৈতিক দলের প্রধানের ওপর হামলা হয়নি - আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

আওয়ামী লীগের আমলেও একটা রাজনৈতিক দলের প্রধানের ওপর হামলা হয়নি - আসিফ মাহমুদ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের আমলেও একটা রাজনৈতিক দলের প্রধানের ওপর হামলা হয়নি। নুরের ওপর হামলার ঘটনায় একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার হবে।

রোববার (৩১ আগস্ট) নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

 

ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তি জুলাই অভ্যুত্থানের শক্তির ওপর ক্ষোভ মেটানোর চেষ্টা চালাচ্ছে। আমরা সেটা বরদাস্ত করবো না। সরকারের দিক থেকেও এসব কার্যক্রম সহ্য করা হবে না। একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার হবে। কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকে ফ্যাসিবাদের পক্ষে কাজ করে যাচ্ছে সেগুলো খতিয়ে দেখা হবে।

কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি তার পার্থক্য আগে বুঝতে হবে। এমন মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, একটা নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে মব করে? জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথম হামলা হয়েছে। জাতীয় পার্টি চিহ্নিত ফ্যাসিবাদী দল। জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানো পরিকল্পনা চলছে। ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেক চাইবে না আওয়ামী লীগকে ছাড়া জাতীয় নির্বাচন হয়ে যাক। আওয়ামী লীগকে আনতে অনেকে নির্বাচন পেছানোর চেষ্টা করবে। জাতীয় পার্টির নিষিদ্ধের সিদ্ধান্ত এখনো সরকারের পক্ষ থেকে হয়নি। এরইমধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। সেখানে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।