NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার যে আশঙ্কা করা হচ্ছে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, যদি হামলার কোনো পরিকল্পনা হয়ে থাকে তবে সেটা ইনফরমাল (অনানুষ্ঠানিক)। এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি আপনাদের এটুকু বলতে পারি, য‌দি হামলার প‌রিকল্পনা হয়ে থাকে সেটা ইনফরমাল এবং সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, কী ব্যবস্থা নিচ্ছে সেটা যদি আসলেই সিকিরিউটি সংক্রান্ত হয়ে থাকে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো বলতে পারবে।

 

এছাড়া চীনের কাছ থেকে ১২টি যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন কোনো মন্তব্য করেননি।

এর আগে একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ঢাকাস্থ মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর অন্তর্বর্তী সরকার সতর্ক হয়েছে।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশেষ ধর্ম পালনকারী কোনো কর্মী বা বাংলাদেশি কর্মীকে অপহরণ ও হত্যা, পাশাপাশি দূতাবাসে হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে সরকার।