NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৫, ১০:০৮ পিএম

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার একটি আদালত মঙ্গলবার (২৬ আগস্ট) সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছেন। রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগে গত সপ্তাহে তাকে গ্রেফতার করা হয়েছিল।

২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান রনিল বিক্রমাসিংহে। তিনি তখনও প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। ওই সফরের জন্য তিনি সরকারি অর্থ ও নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে।

 

তদন্ত শেষে তাকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। পুলিশের দাবি, তিনি ব্যক্তিগত সফরের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন।

রনিল বিক্রমাসিংহে আগে দাবি করেছিলেন, তার স্ত্রীর যাত্রা ব্যয় সম্পূর্ণ নিজ খরচে হয়েছিল এবং সরকারি অর্থ এতে ব্যবহৃত হয়নি। তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) দাবি, পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছিল।

 

বিক্ষোভ, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের পর ২০২২ সালের জুলাইয়ে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মনে করা হয়।