NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

হ্যারি কেইনের হ্যাটট্রিক, বিশাল জয়ে মৌসুম শুরু বায়ার্নের


খবর   প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

হ্যারি কেইনের হ্যাটট্রিক, বিশাল জয়ে মৌসুম শুরু বায়ার্নের

বুন্দেসলিগার শিরোপা রক্ষার মিশনে দারুণ শুরু করেছে বায়ার্ন মিউনিখ। মৌসুমের প্রথম ম্যাচেই আরবি লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন, সঙ্গে দুই গোল মাইকেল ওলিসে ও এক গোল লুইস দিয়াজের।

ম্যাচের ২৭ মিনিটে ওলিসে প্রথম গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। মাত্র পাঁচ মিনিট পর দিয়াজের দুর্দান্ত শটে আবারও গোলের উল্লাসে মাতে স্বাগতিকরা। সার্জে জিনাব্রির হিল পাস থেকে বল পেয়ে ক্রসবার ছুঁয়ে জালে জড়িয়ে যায় দিয়াজের শট।

 

৩৪ মিনিটে আবারও গোল করেন ওলিসে। জিনাব্রি দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার অ্যাসিস্ট করলে ফরাসি ফরোয়ার্ড সহজেই গোল আদায় করেন। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভিনসেন্ট কোম্পানির দল।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লাইপজিগ। আন্তোনিও নুসার একটি শট অল্পের জন্য বাইরে যায়, এমনকি তার এক গোল বাতিলও হয়। তবে এতে উল্টো আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বায়ার্ন।

 

৬৪ মিনিটে দিয়াজের পাস থেকে প্রথম গোল করেন কেইন। এরপর ৭৪ মিনিটে আবারও দিয়াজের অ্যাসিস্টে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। মাত্র চার মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন দাঁড় করান ৬-০ তে।

 

 

 

শেষ পর্যন্ত হ্যারি কেইনের হ্যাটট্রিক, ওলিসের জোড়া গোল ও দিয়াজের দুর্দান্ত অভিষেক গোল-অ্যাসিস্টে লিগ শুরুর ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলো বায়ার্ন।