NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

পরকীয়ার অভিযোগে ভাঙছে ৩৭ বছরের সংসার, ফুরফুরে গোবিন্দ


খবর   প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

পরকীয়ার অভিযোগে ভাঙছে ৩৭ বছরের সংসার, ফুরফুরে গোবিন্দ

ব্যক্তিগত জীবনে চরম বিতর্কের মুখে রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। পরকীয়া, প্রতারণা ও নিষ্ঠুরতার অভিযোগে স্ত্রীর পক্ষ থেকে পেয়েছেন ডিভোর্স লেটার। তবু এই নায়ককে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। বিমানবন্দরে হাসিমুখে হাত নাড়িয়ে ভক্তদের দিকে চুমু ছুঁড়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যেন এই বার্তা দিলেন, সবকিছু ছাপিয়ে ভালোই আছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা গত বছরের ৫ ডিসেম্বর মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দেন।

 

সুনীতা বেশ কিছু অভিযোগ এনেছেন গোবিন্দের বিরুদ্ধে। তার মধ্যে আছে নিষ্ঠুরতা, ব্যভিচার (পরকীয়া), প্রতারণা।

জানা গেছে, স্ত্রীর অভিযোগের কোনো শুনানিতে হাজির হননি গোবিন্দ। তবে সুনীতা প্রতিবারই আদালতে উপস্থিত ছিলেন।

 

অভিযোগের খবর ছড়িয়ে পড়ার মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সাদা পোশাকে, রোদচশমা পরে মুম্বাই বিমানবন্দরে পৌঁছেছেন গোবিন্দ। তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। অভিনেতাও হেসে হাত নাড়েন। চুমু ছুঁড়ে দেন ভিড় জমানো ভক্তদের উদ্দেশ্যে।

ভক্তদের কেউ ভিডিও করেন, কেউ আবার কাছ থেকে ছবি তোলার সুযোগ পান। এরপর গোবিন্দ চলে যান ভেতরে।

গোবিন্দ ও সুনীতা বিয়ে করেন ১৯৮৭ সালের ১১ মার্চ। যদিও শুরুতে তা চার বছর গোপন রাখা হয় সেই বিয়ের খবর। তাদের সংসারে আছে দুই সন্তান মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন।