NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টোকিওতে বাংলাদেশ দূতাবাস।

 

সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতার আহমেদ বলেন, জাপানে অনেক প্রবাসী বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র নেই। এ কারণে দেশে বিভিন্ন সেবা নিতে তারা সমস্যায় পড়েন। এখন থেকে জাপান প্রবাসীরা দূতাবাসের মাধ্যমেই এনআইডি-সংক্রান্ত সব সেবা নিতে পারবেন।

তিনি আরও জানান, আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিতে পারেন, সে ব্যবস্থাও করা হচ্ছে।

 

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিনের দাবির পর জাপানে এনআইডি সেবা চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা বড় সুবিধা পাবেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হলে অনলাইনে services.nidw.gov.bd ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে। এরপর দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।