NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

ট্র্যাকে ফিরে আবার দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

ট্র্যাকে ফিরে আবার দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া

গত ফেব্রুয়ারিতে হওয়া জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছিলেন না ইমরানুর রহমান। ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়ে দ্রুততম মানব হয়েছিলেন মোহাম্মদ ইসমাইল হোসেন।

ইমরানুর ট্র্যাকে ফেরায় শ্রেষ্ঠত্ব হারাতে হয়েছে ইসমাইলকে। শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সামার চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ১০০ মিটার স্প্রিন্টে ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে পঞ্চমবারের মতো হয়েছেন দেশের দ্রুততম মানব।

 

ইসমাইল স্বর্ণ হারিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আবদুল মোতালেব। তিনি সময় নেন ১০.৮৬ সেকেন্ড। ইসমাইল তৃতীয় হয়েছেন ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে।

২০২১ সালের পর আবার রানির মুকুট ফিরে পেয়েছেন সুমাইয়া দেওয়ান। বাংলাদেশ নৌবাহিনীর এই স্প্রিন্টার হারিয়েছেন ১৬ বারের চ্যাম্পিয়ন একই প্রতিষ্ঠানের শিরিন আক্তারকে। সুমাইয়া দৌড় শেষ করেছেন ১২.১৯ সেকেন্ডে। শিরিনকে (১২.২১ সেকেন্ড) তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ০০.০২ সেকেন্ডের ব্যবধানে হারিয়েছেন সুমাইয়া।