NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থীর আবেদন


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থীর আবেদন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর আবেদনের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। দেশটির হোম অফিস (যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত এক বছরে এক লাখ ১১ হাজার ৮৪ জন আশ্রয়ের জন্য আবেদন করেছেন। যা ২০০১ সাল থেকে বর্তমান রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ।

এই পরিসংখ্যান এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্বাধীন লেবার সরকার অভিবাসীদের হোটেলে রাখার নীতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে। জুন ২০২৫ শেষে ৩২ হাজার ৫৯ জন অভিবাসী হোটেলে অবস্থান করেন, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।

 

এদিকে ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে অনিয়মিতভাবে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্টারমার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ৫০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী বিপজ্জনক এ পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশে করেছে।

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, অনিয়মিত আগমন গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে, যার ৮৮ শতাংশই এসেছেন ছোট নৌকায়।

 

এই ইস্যুতে কিয়ার স্টারমারকে চাপে রেখেছে ডানপন্থি রিফর্ম ইউকে পার্টি, যার নেতৃত্ব দিচ্ছেন অভিবাসনবিরোধী রাজনীতিক নাইজেল ফারাজ।