NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বিচারক কেন ‘মামু’, দুই অভিনেতাকে আদালতে তলব


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৯:০৮ এএম

বিচারক কেন ‘মামু’, দুই অভিনেতাকে আদালতে তলব

বলিউডের আসন্ন ছবি ‘জলি এলএলবি ৩’ নিয়ে উত্তেজনা যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে আইনি জটিলতা। সিনেমার একটি ডায়লগে বিচারককে ‘মামু’ সম্বোধন করায় অভিনেতা অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন পুনের একটি আদালত।

ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুনেভিত্তিক দুই আইনজীবী ওয়াজেদ খান বিদকার ও গণেশ মহাসকে একটি আবেদন দায়ের করেছেন। সেখানে দাবি করা হয়েছে ‘জলি এলএলবি ৩’ সিনেমায় আইন পেশা এবং বিচার বিভাগকে অবমাননা করা হয়েছে।

 

তাদের অভিযোগ, সিনেমার টিজারে বিচারককে ‘মামু’ সম্বোধন করে যে ডায়লগ ব্যবহার করা হয়েছে, তা অসম্মানজনক এবং সেটা আইনজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এছাড়া অভিনেতারা আইনজীবীদের ব্যান্ড পরে ছবির প্রচার করেছেন, এতে আইন পেশার মর্যাদাও নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই অভিযোগের ভিত্তিতে পুনের সিভিল আদালতের বিচারক জে.জি. পাওয়ার অভিনেতা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং ছবির প্রযোজকদের আগামী ২৮ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে সিনেমার মুক্তি স্থগিতেরও আবেদন করা হয়েছে।

 

‘জলি এলএলবি ৩’ ছবিতে কাজ করেছেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। এ ছাড়া আরও অভিনয় করেছেন হুমা কুরেশি, অন্নু কাপুর, সৌরভ শুক্লা, যিনি আগেও বিচারক সুন্দরলাল ত্রিপাঠী চরিত্রে অভিনয় করেছিলেন।

‘জলি এলএলবি ৩’ ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জলি এলএলবি’ এবং ২০১৭ সালের ‘জলি এলএলবি ২’-এর পরবর্তী কিস্তি। প্রথম পর্বে ছিলেন আরশাদ ওয়ারসি ও অমৃতা রাও, দ্বিতীয় পর্বে অক্ষয় কুমার ও হুমা কুরেশি।

সব কিছু ঠিকঠাক থাকলে, ‘জলি এলএলবি ৩’ মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর। তবে আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সিনেমাটির ভবিষ্যৎ।