NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
Logo
logo

রোহিঙ্গা ইস্যুকে অবশ্যই আন্তর্জাতিকভাবে অগ্রাধিকার দিতে হবে


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ এএম

>
রোহিঙ্গা ইস্যুকে অবশ্যই আন্তর্জাতিকভাবে অগ্রাধিকার দিতে হবে

দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিকভাবে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলাকে সম্পূর্ণভাবে সমর্থন করে ইইউ।

বুধবার (২৪ আগস্ট) রোহিঙ্গা সংকটের পাঁচ বছর উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইইউ তাদের অবস্থান ব্যক্ত করে।

ইইউর ভাইস প্রেসিডেন্ট বোরেল, কমিশনার লেনারিচ এবং উরপিলাইনেনের দেওয়া বিবৃতিতে বলা হয়, ইইউ রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ ভূমিতে নিরাপদ, টেকসই, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবর্তনকে সমর্থন করে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সম্পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমারের স্বাধীন তদন্তকারী ব্যবস্থার কাজকে অব্যাহতভাবে সমর্থন দিচ্ছে ইইউ। রাখাইন রাজ্যে লাখ লাখ রোহিঙ্গার নির্যাতনসহ এ দীর্ঘস্থায়ী সংকটের মূল কারণগুলো মোকাবিলায় আন্তর্জাতিকভাবে অগ্রাধিকার হতে হবে। এ ক্ষেত্রে ইইউ আন্তর্জাতিক বিচার আদালতের কাজকে সম্পূর্ণ সমর্থন করে।

 

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধসহ ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে। এসব অপরাধের জবাবদিহিতা প্রয়োজন। রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী জান্তারাই বর্তমান মিয়ানমারের নেতৃত্ব দিচ্ছে। ইইউ গত বছর অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দার পুনরাবৃত্তি করছে। ইইউ রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুসহ মিয়ানমারের সকল জনগণ এবং তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছে।