NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে বিতর্ক, দুদকের নজরদারিতে ১২৩ কর্মকর্তা


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৫, ১১:০৮ এএম

‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে বিতর্ক, দুদকের নজরদারিতে ১২৩ কর্মকর্তা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বহুল আলোচিত বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বইটি লিখে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়া অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ মোট ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি দুদকের নজরে এসেছে। এরই মধ্যে এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রম চলছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

২০১২ সালে ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশের পর বইটি নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর লেখা চারটি খাতা সম্পাদনা ও সংশোধনের মাধ্যমে বইটি প্রকাশ করা হয়েছে। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বাস্তবে বইটি রচনা করেছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বাধীন ১২৩ সদস্যের একটি বিশেষ দল। এর বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।

এই সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।