NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

আপনারা কি ওষুধ কোম্পানির দালাল— চিকিৎসকদের উদ্দেশে আসিফ নজরুল


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

আপনারা কি ওষুধ কোম্পানির দালাল— চিকিৎসকদের উদ্দেশে আসিফ নজরুল

বাংলাদেশে চিকিৎসকদের পরামর্শপত্রে অপ্রয়োজনীয় রোগ নির্ণয়ের পরীক্ষা দেওয়ার চর্চার কড়া সমালোচনা করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনর্থক টেস্ট না দিতে এবং মধ্যস্বত্বভোগীর ভূমিকা না নিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

আসিফ নজরুল বলেন, সঠিক চিকিৎসা সেবা দেয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। মানুষ ভারত-থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। কিন্তু বাধ্য হয়ে অনেককে বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়।

নির্দিষ্টি কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করার অভিযোগ তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন, আপনারা ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?’

নিজের বাসার রোগীর চিকিৎসা সেবা নেওয়ার উদাহরণ তুলে ধরে আসিফ নজরুল বলেন, ‘আমার বাসায় একটা ছেলে ছিল আমার সাহায্যকারী হিসেবে, সে গিয়েছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। তাকে ১৪টা টেস্ট দেয়া হয়েছে। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করেছে, এতো টেস্ট লাগেনি।’

বেসরকারি খাতে স্বার্থকর্মীদের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলে আইন উপদেষ্টা বলেন, ‘একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তবে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে?’

এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।