NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

আজিয়াটাকে ৫জি ও ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

আজিয়াটাকে ৫জি ও ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান অ্যাক্সিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু এবং ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) অ্যাক্সিয়াটা গ্রুপের চেয়ারম্যান শাহরিল রিজা রিদজুয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং ডিজিটাল রূপান্তরের জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করছে।

এসময় প্রধান উপদেষ্টা বেসরকারি খাত ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।

 

অ্যাক্সিয়াটার গ্রুপ সিইও বিবেক সূদ জানান, তারা ইতিমধ্যে বাংলাদেশে ৫জি ট্রায়াল সম্পন্ন করেছেন এবং ৫জি সেবায় বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে তিনি উল্লেখ করেন যে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ জরুরি।

তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে অ্যাক্সিয়াটা বাংলাদেশে প্রায় ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং ডেটা সেন্টারের জন্য যৌথ উদ্যোগে অংশীদারিত্ব করতেও আগ্রহী। তবে, ব্যয়বহুল স্পেকট্রাম ফি এবং জটিল লাইসেন্সিং প্রক্রিয়া বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হতে পারে বলে তিনি মনে করেন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

 

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাক্সিয়াটা গ্রুপের প্রধান নিয়ন্ত্রক ও সরকারি বিষয়ক কর্মকর্তা ফুং চি কিয়ং এবং গ্রুপের প্রধান ব্যবসা ও প্রযুক্তি কর্মকর্তা থমাস হুন্ডট।