NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

গাজায় গণহত্যা নিয়ে ভারত সরকারের নীরবতা ‘লজ্জাজনক’: প্রিয়াঙ্কা গান্ধী


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

গাজায় গণহত্যা নিয়ে ভারত সরকারের নীরবতা ‘লজ্জাজনক’: প্রিয়াঙ্কা গান্ধী

গাজায় ইসরায়েলি গণহত্যা ইস্যুতে ভারত সরকারের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তা’ লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যখন ফিলিস্তিনি জনগণের ওপর ‘বিধ্বংসী হামলা’ চালাচ্ছে, তখন ভারতের কেন্দ্রীয় সরকার চুপ থেকে ও কোনো পদক্ষেপ না নিয়ে সেই অপরাধকে পরোক্ষভাবে মদত দিচ্ছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক্স–এ দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং এরই মধ্যে ৬০ হাজার মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ১৮ হাজার ৪৩০ জন শিশু। শত শত মানুষ, অনেক শিশুসহ, অনাহারে মারা গেছে এবং আরও লক্ষাধিককে অনাহারে রাখার হুমকি দেওয়া হচ্ছে। নীরবতা ও নিষ্ক্রিয়তার মাধ্যমে এই অপরাধকে মদত দেওয়া নিজেই একটি অপরাধ।

 

তিনি আরও বলেন, যখন ফিলিস্তিনের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চলছে, তখন ভারত সরকারের নীরব থাকা অত্যন্ত লজ্জাজনক।

 

প্রিয়াঙ্কা গান্ধী এর আগেও ফিলিস্তিন ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছেন। গত বছরের ডিসেম্বরে তিনি ভারতীয় পার্লামেন্টে ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে যান। ওই ব্যাগে ছিল তরমুজের চিত্রও, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সে সময় বিজেপি তার বিরুদ্ধে ‘তুষ্টিকরণ রাজনীতি’র অভিযোগ তুলে কটাক্ষ করেছিল।

 

 

 

এছাড়া, গত বছরের জুনে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালানোর অভিযোগে তীব্র সমালোচনা করেন এবং একে ‘বর্বরতা’ বলে আখ্যা দেন। একইসঙ্গে তিনি নরেন্দ্র মোদী সরকারেরও সমালোচনা করেন। কারণ ভারত জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল–হামাস সংঘাত নিয়ে ভোটদান থেকে বিরত ছিল।