NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

যুক্তরাষ্ট্রে দোকানে বন্দুক হামলা, নিহত ৩


খবর   প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

যুক্তরাষ্ট্রে দোকানে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান ‘টার্গেট’র একটি স্টোরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

অস্টিন পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরে গুলি চালানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন সেই ব্যক্তি, যার গাড়ি ছিনতাই করে হামলাকারী পালিয়ে যান।

পুলিশ জানায়, ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। এরপর সে একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে।

 

পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এসময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে, ঘটনাস্থলে গিয়ে অস্টিন পুলিশ টেজার ব্যবহার করে তাকে কাবু করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি। অস্টিন-ট্রাভিস কাউন্টি ইএমএস প্রাথমিকভাবে চারজনকে আহত হিসেবে জানালেও পরে তা সংশোধন করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।