NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ দালালের জেল-জরিমানা


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৮:১৭ এএম

>
পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ দালালের জেল-জরিমানা

রাহকের সেবা প্রদানে ঘুষ ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এসময় উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাবেক এক আনসার সদস্যসহ তিন দালালকে এক মাস করে কারাদণ্ড ও ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. দেলোয়ার হোসেন, সাবেক আনসার সদস্য মো. মহিবুল ইসলাম ও মো. রিপন।

বুধবার (২৪ আগস্ট) অভিযানকালে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত সায়মা টেলিকমের মালিক মো. মহিবুল ইসলাম ও লিটন এন্টারপ্রাইজের কর্মচারী রিপনের কাছ থেকে নগদ অর্থসহ গ্রাহকদের নামীয় বিপুল পরিমাণ ডেলিভারি স্লিপ উদ্ধার করা হয়। এর সঙ্গে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলামের সম্পৃক্ততা পেয়েছে দুদক টিম।