NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বাড়বে দিন ও রাতের গরম


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৩ পিএম

>
বাড়বে দিন ও রাতের গরম

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (২৪ আগস্ট) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। একইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শাহীনুল ইসলাম বলেন, আজ সকালে ঢাকায় বাতাসের গতি ও দিক ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। আগামী তিনদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও বলেন, পশ্চিম মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।