NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

 

মাহফুজ লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণচেতনায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ খসড়া প্রণয়ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে খসড়াটি প্রস্তুত করা হয়। সোমবার (২৮ জুলাই) রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন।

 

খসড়াটি এসেছে মাসব্যাপী রাজনৈতিক সংলাপের পরিপ্রেক্ষিতে। এটি জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এতে মোট সাতটি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক দলগুলো এসব অঙ্গীকারে একমত হলে সই হতে পারে চূড়ান্ত সনদ।

 

jagonews24

এদিকে জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে শুক্রবার (১ আগস্ট) দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ‘জুলাইযোদ্ধারা’। ফলে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুপুর থেকে ফুটপাথ ছেড়ে দেওয়ায় পথচারী ও ছোট গাড়িগুলো পার হতে পারে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুলাই অভ্যুত্থানে আহতদের একটি দল পিজি হাসপাতাল থেকে এসে শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশকেও ছত্রভঙ্গ করতে বেশ তৎপর দেখা যায়।

 

 

 

এর আগের দিন বৃহস্পতিবারও সকাল সাড়ে ৯টা থেকে একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। ফলে এই এলাকায় যানজট দেখা দেয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।