NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফার বাংলাদেশ নাইট উদযাপন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-বাফার বাংলাদেশ নাইট উদযাপন
নিউইয়র্কে ‘বাংলাদেশ নাইট’ উদযাপন করলো বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)। ১৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের ওভাল পার্কে পার্কচেস্টার সাউথ কন্ডোমিনিয়াম, ব্রঙ্কসে এটি আয়োজন করা হয়। আনন্দ নিয়ে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক দর্শক, বাফার অভিভাবক, শুভার্থী, সংস্কৃতিজন, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, সাংবাদিক এবং মিডিয়াকর্মীরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট হত্যাকাণ্ডে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। শোকপ্রকাশের পরপরই ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, একাত্তরের গৌরবময় মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং বাফার কার্যক্রমের বর্ণনায় পুঁথিপাঠ এবং বঙ্গবন্ধুকে নিয়ে কবি শহীদ কাদরীর লেখা ‘হন্তারকদের প্রতি’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী আনোয়ারুল হক লাভলু। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালন গীতি এবং দেশের গানের সঙ্গে বাফা শিক্ষার্থীদের নয়নাভিরাম মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়। বাফার নির্বাহী পরিচালক মার্জিয়া স্মৃতির কোরিওগ্রাফিতে সমবেত নৃত্যে অংশ নেন সাদিয়া, কথা, সারাফ, নাসিমা, সিভানা, আরিশা, আবৃত্তি, কেয়সি, নিশাত, জারা এবং মার্জিয়া স্মৃতি। নাট্যকার এ কে এ কবীরের ‘যুদ্ধ যুদ্ধ’ নাটকের অংশবিশেষ পরিবেশনের মধ্যদিয়ে এক রাজাকার চরিত্রে নাট্যাভিনেতা, নির্দেশক শরীফ হোসেন অনবদ্য অভিনয় করেন। বিরতির পর আফতাবুজ্জামান স্পন্দনের পরিচালনায় সমবেত গীটারে বাংলা এবং ইংরেজি গানের সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে পার্ক এলাকায়। গীটারে অংশগ্রহণ করেন আশিক, তানিয়া, তামজিদ, মায়া, আরিশা, রাজদ্বীপ, তাওয়াজ, আরাফ, জ্বারা, অদ্বিতীয়া, অর্জুন এবং আফতাবুজ্জামান স্পন্দন। অনুষ্ঠানের শেষভাগে বাফা পরিবারের পরিবেশনায় বিশিষ্ট সাংস্কৃতিকব্যক্তিত্ব মাহমুদ সেলিম (উদীচী) রচিত গীতিআলেখ্য ‘ইতিহাস কথা কও’র অংশ বিশেষ পরিবেশিত হয়। গীতিআলেখ্যে অংশ নেন শিল্পী শম্পা রহমান, তাহমিনা শহীদ, শম্পা দত্ত, লুসি হাসান, টিপু খান এবং আনোয়ারুল হক লাভলু। তবলায় সঙ্গত করেছেন শিল্পী হাসান আরিফ। অনুষ্ঠানে বাফার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সঞ্চালক শামীমারা বেগম শামীম। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন মুনিরা নুর, নাসির শিকদার ও ফারজানা ইয়াসমীন রেখা। সার্বিক সমন্বয় করেন বাফার ফরিদা ইয়াসমিন।