NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

মাইলস্টোন ট্র্যাজেডিতে পাকিস্তানি অভিনেত্রীর শোক


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

মাইলস্টোন ট্র্যাজেডিতে পাকিস্তানি অভিনেত্রীর শোক

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় কাঁপছে পুরো দেশ। হৃদয়বিদারক এই ঘটনায় ৩১ জনের প্রাণহানি ও শতাধিক আহত হওয়ার খবরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।

 

বুধবার (২৩ জুলাই) এক শোকবার্তায় ইয়ুমনা লেখেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।’

পোস্টের সঙ্গে তিনি যুক্ত করেন বাংলাদেশের পতাকা ও ভালোবাসার ইমোজি। যা বাংলাদেশিদের প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছে।

 

শুধু ইয়ুমনা জায়েদিই নন, আরও কয়েকজন পাকিস্তানি শিল্পী সামাজিক মাধ্যমে বাংলাদেশের দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। তাদের ভাষায়, এই ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। বিশেষ করে যখন নিহতদের অধিকাংশই শিশু।

 

 

 

সোমবার (২১ জুলাই) বিকেলে প্রশিক্ষণরত একটি বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনায় বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে।