NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

‘সায়ারা’র মন ছুঁয়ে যাওয়া গানের কে এই কাশ্মীরি গায়ক


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

‘সায়ারা’র মন ছুঁয়ে যাওয়া গানের কে এই কাশ্মীরি গায়ক

মোহিত সুরি পরিচালিত ‘সায়ারা’ সিনেমাটি ইতোমধ্যে বক্স অফিসে সুপারহিট হয়ে উঠেছে। আহান পান্ডে ও অনীত পাড্ডার প্রথম চলচ্চিত্র হলেও দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে ছবির গানগুলো।বিশেষ করে শিরোনামের গানটি যেন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই গানটি যার কণ্ঠে প্রাণ পেয়েছে তার নাম ফাহিম আব্দুল্লাহ। কাশ্মীরের হৃদয় ছুঁয়ে যাওয়া এক কণ্ঠস্বর। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

 

ফাহিম আব্দুল্লাহ তার দীর্ঘদিনের সংগীতসঙ্গী আর্সলান নিজামীকে সঙ্গে নিয়ে মুম্বাই এসেছিলেন। তাদের সংগীত কাশ্মীরে জনপ্রিয় হলেও জাতীয় পর্যায়ে ছিল অপরিচিত। দু’জনে মিলে সিদ্ধান্ত নেন, মুম্বাইয়ে ভাগ্য পরীক্ষা করবেন। তাদের কাছে তখন সঞ্চয় ছিল মাত্র ১৪ দিনের খরচ চালানোর মতো।

ঠিক ১৩তম দিনে তাদের পরিচয় হয় জনপ্রিয় সুরকার তনিস্ক বাগচীর সঙ্গে। তিনি তখন ‘সায়ারা’ অ্যালবামের কাজ করছিলেন। সেখান থেকেই তাদের জীবনে মোড় ঘুরে যায়।

 

‘সায়ারা’র মন ছুঁয়ে যাওয়া গানের কে এই কাশ্মীরি গায়ক

ফাহিম শুধুই গায়ক নন। তিনি একাধারে গীতিকার, কবি, বক্তা, চলচ্চিত্র নির্মাতা এবং ইভেন্ট ম্যানেজারও।

একসময় তিনি ‘দ্য ইম্যাজিনারি পোয়েট’ নামেও পরিচিত ছিলেন। তিনি একজন লেখক ও কবি, যিনি হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষায় ছোটগল্প ও কবিতা লিখতে ভালোবাসেন। তার সৃষ্টিশীলতার মূল অনুপ্রেরণা নিজের জন্মভূমি কাশ্মীর। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ইশক, ঝেলম, গল্লান, এ ইয়াদ, জুদাই, তেরা হোনা, আঁখেন এবং হাম দেখেঙ্গে। তবে ‘সায়ারা’র শিরোনাম গানটি তার প্রথম বলিউড প্লেব্যাক। এই গান তাকে রাতারাতি পরিচিত করে তোলে গোটা দেশে।

 

 

 

ফাহিম কাশ্মীরে একাধিক মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। এছাড়া তিনি ‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজান’-এর পরিচালক কবীর খানের একটি বিজ্ঞাপনী চিত্রনাট্যে সহকারী হিসেবেও কাজ করেছেন।