NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

ভিড় কমেছে বার্ন ইনস্টিটিউটে, আজও প্রবেশে কড়াকড়ি


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ভিড় কমেছে বার্ন ইনস্টিটিউটে, আজও প্রবেশে কড়াকড়ি

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের দ্রুত নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এরপর থেকেই সেখানে উপচেপড়া ভিড় লেগেই ছিল। মঙ্গলবার সকাল থেকেই কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেটে প্রবেশে কড়াকড়ি আরোপ করে সেনাবাহিনী। এতে ভিড় অনেকটাই কমে গেছে। বুধবার (২৩ জুলাই) লোকসমাগম একেবারে নেই বললেই চলে।

বুধবার (২৩ জুলাই) সকালে বার্ন ইনস্টিটিউটের পুরো এলাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। নেই উৎসুক জনতার ভিড়। শুধু বিমানে বিধ্বস্ত হতাহতদের স্বজন আর অন্যান্য রোগীদের আত্মীয়-পরিজনদের, চিকিৎসা সংশ্লিষ্টদের দেখা গেছে।

 

সকালে ইনস্টিটিউট ঘুরে দেখা যায়, প্রবেশদ্বারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন গেটে আনসার, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যমকর্মীদেরও আজ নিচে কিংবা ভিতরে অবস্থান করতে দেওয়া হয়নি। অতিরিক্ত কোলাহল ও জনসমাগম এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা বলেন, বাড়তি ভিড়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। তাই আজ সকাল থেকেই কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেবল হাসপাতালের স্টাফ ও দায়িত্বশীল কর্মকর্তারাই নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন।

 

এদিকে, হাসপাতাল চত্বরে দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে ‘হেল্প ডেস্ক’ লেখা থাকলেও সেসব ব্যানারের নিচে দেখা যায়নি কোনো কর্মী বা স্বেচ্ছাসেবককে। এতে কিছুটা হতাশা থাকলেও, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই নিয়ন্ত্রিত পরিবেশে স্বস্তি প্রকাশ করেছেন।

ভিড় কমেছে বার্ন ইনস্টিটিউটে, আজও প্রবেশে কড়াকড়ি

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, তখন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

 

এর একদিন আগেই, মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউটে ছিল ভিন্ন দৃশ্য। দেশের বিভিন্ন এলাকা থেকে রক্তদাতা ও স্বেচ্ছাসেবকেরা এসে ভিড় করেছিলেন। বিশেষ করে তৃতীয় লিঙ্গের শতাধিক নাগরিকের উপস্থিতি জনসচেতনতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিল।

এদিকে, সোমবার (২১ জুলাই) উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, ১৬৫ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন মারা গেছেন এবং ৪৬ জন চিকিৎসাধীন। এছাড়া ঢাকা সিএমএইচ, কুয়েত মৈত্রী, ঢাকা মেডিকেল, উত্তরা আধুনিক ও অন্যান্য হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।