NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

বিমান বিধ্বস্ত, নিরপেক্ষ তদন্তের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


খবর   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বিমান বিধ্বস্ত, নিরপেক্ষ তদন্তের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রাজধানী উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর হতাহতের ঘটনা ঘটেছে। এতে অনেকেই নিহত ও আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই অনাকাঙ্ক্ষিত, হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানানোর পাশাপাশি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সেই সাথে স্বাধীন-নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

সোমবার (২১ জুলাই) দিনগত মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি, দুর্ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় মৃত্যু ও আহতদের সঠিক সংখ্যা আমরা নিশ্চিত হতে পারিনি; বরং এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা ও বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছে, এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার পাশাপাশি স্পষ্টভাবে নিহত ও আহতদের নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। এতে করে জুলাই অভ্যুত্থান-পূর্ব আওয়ামী ফ্যাসিবাদী আমলে এ ধরনের নানা ঘটনা কেন্দ্রিক যে অনাস্থা জনমনে তৈরি হয়েছে, যা এখনও অনেকাংশে বিদ্যমান, তা দূর হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও স্ব-উদ্যোগে নিহত ও আহতদের নির্ভরযোগ্য সংখ্যা নির্ধারণে কাজ করবে।

 

এতে আরও বলা হয়, এছাড়া যে সকল শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়, এমন কোনো রাজনৈতিক কর্মসূচি বা কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছে।

 

 

 

একই সঙ্গে সকল নাগরিককে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।