NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম পেলেন পুলিৎজার


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ০৭:৫০ এএম

>
বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম পেলেন পুলিৎজার

বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মার্কিন নাগরিক হিসেবে পুলিৎজার পুরস্কার জিতলেন ইলাস্ট্রেটর ও গল্পকার ফাহমিদা আজিম। ‘How I Escaped a Chinese Internment Camp’ শীর্ষক প্রতিবেদনের জন্য এ পুরস্কার জিতে নিলেন তিনি।

২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত হয় এ প্রতিবেদন। ফাহমিদা ছাড়াও এবছর এই পুরস্কারজয়ীরা হলেন এন্টনি ডেল কল, জোশ অ্যাডামস, ওয়াল্ট হিকি। সাংবাদিকতা বিভাগে সম্মানজনক পুরস্কার হলো পুলিৎজার।

এর আগে, চলতি বছরের শুরুর দিকে ‘সামিরা সার্ফ’ বইয়ের জন্য ‘গোল্ডেন কাইট’ পুরস্কার জিতেছিলেন ফাহমিদা আজিম। ইলাস্ট্রেটরের পাশাপাশি ফাহমিদা একজন গল্পকারও। মূলত সংস্কৃতি ও স্বায়ত্তশাসনের ওপর কাজ করেন তিনি।

বিভিন্ন নামি গণমাধ্যমে তার কাজ প্রকাশিত হয়েছে। অসংখ্য বইয়ের প্রচ্ছদও সম্পাদনা করেছেন ফাহমিদা। এমনকি নিজের ‘Muslim Women Are Everything’ বইটিরও প্রচ্ছদ এঁকেছেন ফাহমিদা। বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা বর্তমানে ওয়াশিংটনের সিয়াচেলে বসবাস করছেন।

উল্লেখ্য, ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। ১৯১১ সালে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের মৃত্যুর পর তার উইল অনুসারে এবং দান করা সম্পদ দিয়ে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে সাংবাদিকতার স্কুল চালু ও এই পুরস্কার প্রবর্তন করা হয়।