NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সিনেমা মুক্তির আগে বিপাকে পড়েছেন বিজয় দেবেরাকোন্ডা


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ০৭:০৭ পিএম

সিনেমা মুক্তির আগে বিপাকে পড়েছেন বিজয় দেবেরাকোন্ডা

দক্ষিণী সিনেমার সুপার স্টার বিজয় দেবেরাকোন্ডাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এ কারণেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে বিজয়কে। নতুন সিনেমা মুক্তির আগে অসুস্থতায় বিপাকে পড়েছেন এ অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বিজয়। দিন দুয়েক আগে সেই প্রেক্ষিতেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এ তারকা। সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন এ দক্ষিণী অভিনেতা।

 

শিগগিরই বিজয় দেবেরাকোন্ডার পরবর্তী বিশাল বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। ‘কিংডম’ নিয়ে বেশ প্রচারও চালাচ্ছিলেন বিজয়। তার মাঝখানেই অভিনেতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও বিজয় নিজে কিংবা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি জারি করে এ খবর নিশ্চিত করা হয়নি। তবে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি সূত্রে এ খবর বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে।

সিনেমা মুক্তির আগে বিপাকে পড়েছেন বিজয় দেবেরাকোন্ডা

 

এক ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পোস্ট থেকেই বিজয় দেবেরাকোন্ডার হাসপাতালে ভর্তির হওয়ার গুঞ্জনের সূত্রপাত। এদিকে আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে বিজয়ের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘কিংডম’। ভারতের স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল সংঘাতের প্রেক্ষাপটে এ সিনেমা নির্মাণ করা হয়েছে। এ সিনেমায় শরণার্থী সংকট দেখানো হবে।

 

 

 

আগে জানা গেছে, ‘কিংডম’ মে মাসের ৩০ তারিখ মুক্তি হবে। কিন্তু এপ্রিল মাসের পহেলগাম সন্ত্রাসী হামলার আবহে সেই সিনেমা মুক্তি দিতে চাননি নির্মাতা। তাই সেটা পিছিয়ে প্রথমে ৪ জুলাই করা হয়। এবার রিলিজের নতুন দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ৩১ তারিখ প্রেক্ষাগৃহে আসছে বিজয় দেবেরাকোন্ডার ‘কিংডম’। এ সিনেমায় ভাগ্যশ্রী বোরসে এবং সত্যদেবও অভিনয় করেছেন।