NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

বাংলা টাইগার্সের কোচ হলেন আফতাব আহমেদ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৩ এএম

>
বাংলা টাইগার্সের কোচ হলেন আফতাব আহমেদ

কোচ আফতাব আহমেদের অগ্রযাত্রা চলছেই। যুক্তরাষ্ট্রের লিগের পর এবার আমিরাতের লিগে কোচিং করাবেন বাংলাদেশের এই সাবেক তারকা ক্রিকেটার। আবুধাবিতে অনুষ্ঠেয় এবারের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ নিযুক্ত হয়েছেন তিনি। নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফতাবকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রুপগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন আফতাব। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স।

আরও পড়ুন >> ডমিঙ্গো-সিডন্সদের বিকল্প হিসেবে তৈরি হচ্ছেন আফতাব-ডিকেন্সরা

বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফতাব দলটির ওয়েবসাইটকে বলেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিল, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

এদিকে গত মে’তে যুক্তরাষ্ট্রের লিগে কোচিং করানোর কথাবার্তা চলছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছিলেন আফতাব আহমেদ। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে নিজের পরিচিত গড়ে তুলছেন এই সাবেক বিস্ফোরক অলরাউন্ডার।

এ ছাড়া বাংলা টাইগার্সের টিম মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ নাজমুল আবেদিন ফাহিম।