NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শাকিব খানের পারিশ্রমিক কি ৩ কোটি?


খবর   প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

শাকিব খানের পারিশ্রমিক কি ৩ কোটি?

আগামী বছরের ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা।

বিশেষ করে শাকিবের পারিশ্রমিক নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে। শাকিব খান এই ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা, এমন কথা প্রচার করা হচ্ছে।

 

তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে তো অনেক কিছুই ছড়ায়। যার যা খুশি লিখে দিলেই সেটা সত্যি হয়ে যায় না। দর্শকদের অনুরোধ করব, গুজবে কান দেবেন না।’

শাকিবের পারিশ্রমিক ও সাইনিং মানি নিয়ে প্রশ্ন করা হলে আবু হায়াত মাহমুদ জানান, ‘এই মুহূর্তে আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। যেটুকু জানানো প্রয়োজন, আমরা তা ইতিমধ্যেই জানিয়েছি।’

 

সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে মধুমিতা সরকার থাকবেন কি না সে বিষয়টিও স্পষ্ট করলেন না পরিচালক। তিনি আরও সময় নিয়েছেন সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

এদিকে নানা সূত্রে জানা গেছে, শাকিব খান বর্তমানে সিনেমা প্রতি দেড় কোটির বেশি পারিশ্রমিক নিচ্ছেন। নতুন সিনেমার চুক্তির পর এই পারিশ্রমিক দুই কোটির বেশি হয়েছে। যদিও ঠিক কত বেশি, তা স্পষ্টভাবে কেউ জানা যায়নি।

সূত্রটি আরও জানায়, সাইনিং মানি হিসেবে শাকিব খান বর্তমানে প্রায় এক কোটি টাকা নিচ্ছেন, যা ঢালিউডে এক ধরনের রেকর্ড।