NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৭, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি চীনও সমর্থন করে না, দাবি ট্রাম্পের মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকে সাড়া দিলেন ব্যবসায়ীরা
Logo
logo

মালয়েশিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২২ এএম

মালয়েশিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল
মালয়েশিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা করেছে আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি। রবিবার (২১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুর গ্র্যান্ড কন্টিনেন্টাল হোটেলে এ আয়োজন করা হয়। কমিটির সদস্য কবি আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং আহ্বায়ক এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন চৌধুরী। মোহাম্মদ মোস্তাক আহম্মদের পবিত্র কোরআন হতে তেলোওয়াত এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এর মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন ঢাকা উত্তর রূপনগর থানা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আকরামুজ্জামান জিবলু, মালয়েশিয়া আওয়ামী লীগ সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার মাহবুব মজুমদার, আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. মফিজুর রহমান আরজু, সাধারণ সম্পাদক অনিক আমিন, আওয়ামী নেতা মো. শামসুল ইসলাম, মো. ফাইরুজ, নয়ন হোসেন কাজল, কাজাং শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ শাজাহান, কুলুয়াং শাখা আওয়ামী লীগের সভাপতি মো. বিপ্লব প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সঞ্জয় খান্না বিদ্যুৎ, শাহজালাল, মিজানুর রহমান মিজান, রঞ্জন ভৌমিক, প্রদীপ কুমার, মঞ্জুরুল ইসলাম, রিয়াদ, আমিন, রবিউলসহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা শেষে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এ আর আনোয়ার।