NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল
Logo
logo

মালয়েশিয়া সফরে আটক বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হতে পারে


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

মালয়েশিয়া সফরে আটক বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হতে পারে

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দু’দিনের এই সফরে এআরএফের কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশের কিছু কর্মীর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

সোমবার (৭ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে তিনি আরো বলেন, তাদের কয়েকজনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

ফেরত আসা অন্তত তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের আটকের কারণ অন্য রকম, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করার মতো কিছু কারণে ফেরত পাঠানো হয়েছে।

 

উপদেষ্টা বলেন, আটক ব্যক্তিদের একটি ছোট অংশ জঙ্গি কার্যক্রমে জড়িত হতেও পারে। সেটি আমরা বিস্তারিত জানতে চেয়েছি এবং তাদের এটিও বলেছি যে আমরা সর্বতোভাবে সহযোগিতা করবে, যদি আসলেই তারা জঙ্গি কার্যক্রমে জড়িত থাকে।

 

সফরে দেশটির সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সফরটি এ-সংক্রান্ত নয়। তবে যদি সুযোগ থাকে, এ বিষয়ে আলোচনা করব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। 

মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল এর আগে দাবি করেন, আটক বাংলাদেশি শ্রমিকরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন।

তারা মালয়েশিয়ায় কারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করতেন।