NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

কানাডার সাস্কাটুনে ফোকফেস্ট সম্পন্ন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২২ এএম

কানাডার সাস্কাটুনে ফোকফেস্ট সম্পন্ন
কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী প্রাণের উৎসব ফোকফেস্ট-২০২২। বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর উদ্যোগে সাস্কাটুনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রবাসীরা নিজেদের একান্ত নিজস্ব সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে নিজেদের প্যাভেলিয়ন সাজিয়েছিলেন। ৩ দিনব্যাপী পুরো অনুষ্ঠানেই ছিল উপচে পরা ভিড়। দেশীয় বিভিন্ন ধরনের খাবারের আয়োজন যেমন আমাদের রসনাবোধের পরিচিতি তুলে ধরে ঠিক পাশাপাশি পোশাকের বিভিন্ন দোকান আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে বিদেশিদের কাছে তুলে ধরে। পোশাকের দোকানগুলোতে প্রবাসীদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর সভাপতি মোহাম্মদ আজাদ এবং প্যাভেলিয়ন ম্যানেজার ড. জীবন পোদ্দার বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সফলভাবে তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ফোকফেস্ট-এর সমাপ্তি টানেন।