NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জুলাই নিয়ে তাসরিফের গান, থাকছে অনুরাগীদের অংশগ্রহণ


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

জুলাই নিয়ে তাসরিফের গান, থাকছে অনুরাগীদের অংশগ্রহণ

নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। গানের পাশাপাশি এ শিল্পী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকেন। সমসাময়িক অনেক বিষয় নিয়ে এ শিল্পী সোশ্যাল মিডিয়ায় তার মতামত ব্যক্ত করেন। গত বছর জুলাই আন্দোলনের তিনি ছাত্র-জনতার পক্ষে ফেসবুকে সরব ছিলেন।

তাসরিফ এবার জুলাই অভ্যুত্থান নিয়ে গান তৈরি করতে যাচ্ছেন। এতে তার অনুরাগীদেরও অংশগ্রহণ থাকছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্ট দিয়ে তিনি বিষয়টি জানিয়েছেন। তাসরিফ খান তার পোস্ট দিয়ে লিখেছেন, ‘জুলাই নিয়ে গান বানাচ্ছি যে গানের লিরিকস (গানের কথা) লিখবেন আপনারা।’

 

‘জুলাইয়ের স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত সেটা এক শব্দে হোক কিংবা এক লাইন বা কয়েক লাইনে যা-ই হোক ,কমেন্ট বক্সে লিখে যান।’

এ সংগীতশিল্পী আরও লেখেন, ‘আমি আপনাদের লেখা থেকে শব্দ কিংবা লাইন সিলেক্ট করব এবং যার লেখা থেকে যে জায়গা নিয়েছি, তা গানের ভিডিওতে দেখিয়ে দেব। গানের নাম হবে জুলাই, লিরিকসে থাকবে বাংলাদেশ।’

 

এদিকে গত মাসেই তাসরিফের নতুন গান প্রকাশিত হয়েছে। জিসান খান শুভর সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘পাহাড় যাব’ গান দিয়ে তারা ৮ বছর পর একসঙ্গে গেয়েছেন।

তাসরিফ খান গত বছর ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের কয়েকটি জেলা বন্যায় আক্রান্ত হলে অসহায় মানুষের কাছে ছুটে যান। বন্যা কবলিত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

ভয়াবহ এ বন্যায় শিল্পী তাসরিফ উদ্ধার ও ত্রাণ বিতরণে অংশ নেন। বন্যার পানি কমে যাওয়ার পর এবার তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার মতো অনন্য উদ্যোগ নিয়েছিলেন। ফেনীতে একজন কৃষককে ঘর নির্মাণ করে দিয়েছেন এ গায়ক।