NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

‘মা হওয়া আসলে ভীষণ স্বার্থপরতা’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
‘মা হওয়া আসলে ভীষণ স্বার্থপরতা’

ছেলের মা হয়েছেন সোনম কাপুর। শনিবারই সোনম-আনন্দের পরিবারে এসেছে তাদের সন্তান। মা হওয়ার ঠিক আগে আন্তর্জাতিক ম্যাগাজিন ভোগের জন্য একটি ফটোশুট করেছিলেন সোনম। সেখানে বেবি বাম্প নিয়ে খোলা শার্টে পোজ দিতে দেখা গিয়েছিল সোনমকে। 

ফটোশুটের পাশাপাশি মাতৃত্ব নিয়ে নিজের চিন্তাভাবনাও শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে সোনম বলেন, মা হওয়া একেবারেই একটা স্বার্থপর সিদ্ধান্ত। কারণ, কেউ নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসে না।

ভোগ ইন্ডিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শনিবারই সোনমের ফটোশুটের ছবির পাশাপাশি তার মতামত তুলে ধরা হয়। যেখানে তিনি বলেছেন, জীবনের অগ্রাধিকার বদলে গেছে। সন্তানই এখন আমার অগ্রাধিকার। তবে সত্যিটা হলো, ওরা কিন্তু নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেয়নি। আমরা চেয়েছি ও পৃথিবীতে আসুক। তাই এটা অত্যন্ত স্বার্থপর একটা সিদ্ধান্ত। 

এদিকে সোনম মা হওয়ার পর কাপুর এবং আহুজা পরিবারে খুশির হাওয়া বইছে। মার্চ মাসের শেষের দিকে সোনম নিজেই জানিয়েছিলেন মা হতে যাচ্ছেন তিনি। তখন তিনি লিখেছিলেন, আমরা আমাদের সেরাটা দিয়ে তোমাকে বড় করে তুলব। আমাদের পরিবার তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। অবশেষে প্রতীক্ষার শেষ হয়েছে। 

বিয়ের পর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই থাকছেন সোনম কাপুর। অবশ্য মা হওয়ার আগে দেশে ফিরে আসেন অভিনেত্রী। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালেই হয়েছে অনিলকন্যার সন্তানের জন্ম।