NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের প্রকৃতি রক্ষা করতে গিয়ে সর্বাধিক প্রাণহানি কলম্বিয়া ও ব্রাজিলে চার্লস বলেছিলেন ‘ডায়ানাকে ভুলে যাব’, স্মৃতিকথায় স্পেন্সার ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Logo
logo

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে বাংলাদেশ-জার্মানির অঙ্গীকার


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে বাংলাদেশ-জার্মানির অঙ্গীকার

বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বহুমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বহুমাত্রিক সম্পর্ক শক্তিশালী করতে রাষ্ট্রদূতের অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি দেন। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং চলমান সংস্কার কার্যক্রমে জার্মান সরকারের অব্যাহত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দু’দেশের মধ্যে কানেক্টিভিটি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়। উভয়পক্ষই আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্ব পালনকালীন সময়ে যে আন্তরিক সহযোগিতা ও আতিথেয়তা পেয়েছেন, তার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা, জাতীয় উন্নয়ন এবং স্বাধীনতা ও সমৃদ্ধির পথে অব্যাহত অগ্রযাত্রার প্রশংসা করেন।

 

 

 

দুই পক্ষই আশা প্রকাশ করেন, দু’দেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করবে।