NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

মিথিলার কণ্ঠে ‘বিরহের’ গান!


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:৪২ এএম

>
মিথিলার কণ্ঠে ‘বিরহের’ গান!

দেশের জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসানের সঙ্গে প্রায় যুগ সংসার করেছিলেন। হয়েছেন একটি কন্যা সন্তানের মা। এরপর বিবাহবিচ্ছেদ এবং বিচ্ছেদের দু’বছর পর ভারতের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে। হ্যাঁ, তিনি রাফিয়াত রশিদ মিথিলা।

দ্বিতীয় বিয়ের পর থেকে সংসার নিয়ে সুখেই আছেন মিথিলা। স্বামী-কন্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আবার নিজের কর্মব্যস্ত ক্যারিয়ারেও সময় দিচ্ছেন নিয়মিত।

তবে হঠাৎ মিথিলার কণ্ঠে শোনা গেল ‘বিরহের’ সুর! আবছা আলোয় একান্তে বসে গিটার বাজিয়ে গান গেয়েছেন তিনি। সে গানের কথায় মিশে আছে দুঃখ-বিরহ, হাহাকার আর প্রিয়জনের প্রতি ভালোবাসার বাণী।

গানটির শিরোনাম ‘সে সামথিং’। গানের কথাগুলো কিছুটা এমন- ‘কিছু বলো, আমি তোমার ওপর হাল ছেড়ে দিচ্ছি/ একমাত্র আমি থাকব, যদি তুমি আমাকে চাও/’। এটি মূলত মার্কিন সংগীত জুটি ‘আ গ্রেট বিগ ওয়ার্ল্ড’-এর গান। এই জুটির আসল নাম আয়ান এক্সেল ও চ্যাড কিং।

মিথিলা অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তিনি গানেও পারদর্শী। সাবেক স্বামী তাহসানের সঙ্গেও গান করেছিলেন তিনি। তবে অনেকদিন ধরে তাকে গানে পাওয়া যায় না। মাঝেমধ্যে নিজের মতো গান গেয়ে থাকেন। কিন্তু ব্যস্ততার কারণে সেই সুযোগও নিয়মিত হয়ে ওঠে না। ফলে অনেকদিন পরই মিথিলার কণ্ঠে গান শোনার সুযোগ পেলেন ভক্তরা।

এ বছরই বড় পর্দায় মিথিলার অভিষেক হয়েছে। একসঙ্গে দুই বাংলায় দুটি সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। গত ১৭ জুন দেশে মুক্তি পায় তার অভিনীত ‘অমানুষ’, একইদিন পশ্চিমবঙ্গে তার ‘আয় খুকু আয়’ মুক্তি পেয়েছিল।

সম্প্রতি নতুন একটি সিনেমার কাজে যুক্ত হয়েছেন মিথিলা। যেটার নাম ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করছেন লুবনা শারমিন। শিশুতোষ গল্পের এই সিনেমায় মিথিলার সঙ্গে কয়েকজন শিশুশিল্পী আছেন।