NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

সাধারণ নির্বাচন ৪ নভেম্বর নিউইয়র্ক সিটি নির্বাচনে আগাম ভোট শুরু


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ২২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

সাধারণ নির্বাচন ৪ নভেম্বর  নিউইয়র্ক সিটি নির্বাচনে  আগাম ভোট শুরু

 নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচন আগামী ২৪ জুন মঙ্গলবার। গত ১৪ জুন থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। 
নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতেই আগাম ভোটদানে ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, আগাম ভোটের দ্বিতীয় দিনের (রোববার) শেষে মোট ৬৬ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন। ভোটাররা আগামী ২২ জুন পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন। 
র‍্যাঙ্কড চয়েস ভোটদানের কারণে সরকারি ফলাফল জানতে ১ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। র‍্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে এই ভোটে ভোটাররা একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারছেন। আগামী ৪ নভেম্বর মেয়র পদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
উল্লেখ্য, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেয়ায় ব্যালটে নাম থাকছে না বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামসের। নির্বাচনে একমাত্র রিপাবলিকান প্রার্থী হচ্ছেন কনজারভেটিভ অধিকারকর্মী কার্টিস স্লিওয়া। 
এদিকে নিউইয়র্ক টাইমসের এডিটরিয়াল বোর্ড এবারের মেয়র নির্বাচনে তারা কোনো প্রার্থীকে এনডোর্স করবে না বলে আগাম ঘোষণা দিলেও ১৬ জুন সোমবার আকস্মিকভাবে তারা জোহরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে।