NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

স্বৈরাচারের দোসর আরও ৩৯ আমলার দ্রুত অপসারণ দাবি জুলাই ঐক্যের


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

স্বৈরাচারের দোসর আরও ৩৯ আমলার দ্রুত অপসারণ দাবি জুলাই ঐক্যের

স্বৈরাচার সরকারের দোসর হিসেবে চিহ্নিত আরও ৩৯ আমলাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। সংগঠনটি জানিয়েছে, গত ১৯ জুন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া আলটিমেটামের পর ৫ জন আমলাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে এখনো তালিকায় থাকা বাকি ৩৯ জনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

শুক্রবার (২০ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুলাই ঐক্য এ দাবি জানায়।

 

বিবৃতিতে বলা হয়, গত ৩ জুন সচিবালয় ঘেরাও কর্মসূচির মাধ্যমে ৪৪ জন আমলার অপসারণের দাবি তোলে জুলাই ঐক্য। সেদিন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠকে ১৯ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে সরকার দৃশ্যমান পদক্ষেপ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

তবে সাতক্ষীরায় ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্থাপনা ও ঘরবাড়িতে বুলডোজার চালানোর অভিযোগে অভিযুক্ত সাবেক জেলা প্রশাসক ও বর্তমান পানিসম্পদ সচিব নাজমুল আহসানকে এখনো অপসারণ না করায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে বিবৃতিতে।

 

সংগঠনটি আরও দাবি জানিয়েছে, যেসব আমলাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের এবং তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। পাশাপাশি দুর্নীতির অভিযোগে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে জানানো হয়, বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ভূমিকা তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য।

সংগঠনটি আরও জানায়, আগামী ৫ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যদি তালিকাভুক্ত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ঢাকার প্রবেশমুখে অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।