NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

৯ দিনে ৯৯৯-এ কল করে ১৫ হাজারের বেশি সেবা, মারামারির ঘটনায় ৪১০২


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

৯ দিনে ৯৯৯-এ কল করে ১৫ হাজারের বেশি সেবা, মারামারির ঘটনায় ৪১০২

ঈদুল আজহার ছুটিতে ৫ থেকে ১৩ জুন ৯ দিনে ৯৯৯-এ কল করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ হাজার ৬১৯ জন নাগরিক জরুরি সেবা পেয়েছেন। এর মধ্যে মারামারি সংক্রান্ত অভিযোগে ৪ হাজার ১০২ জন কলারকে সেবা দেওয়া হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

 

৯৯৯-এর পরিসংখ্যান অনুযায়ী, এই সময়য়ে জরুরি পুলিশি সেবা পেয়েছেন ১৩ হাজার ৮৩১ জন কলার। অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে ৯৯৩ জনকে এবং ফায়ার সার্ভিসের সহায়তা পেয়েছেন ৭৯৫ জন নাগরিক।

ঈদুল আজহায় কল আসা অভিযোগের মধ্যে ছিল কোরবানির হাটে, রাস্তায় ও নদীপথে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা এবং শব্দদূষণ সংক্রান্ত সমস্যাসহ নানান বিষয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ঈদে মারামারি সংক্রান্ত অভিযোগে সেবা দেওয়া হয়েছে ৪ হাজার ১০২ জন কলারকে। কাউকে আটকে রাখার ঘটনায় সহায়তা পেয়েছেন ১ হাজার ২১৪ জন, জরুরি অ্যাম্বুলেন্স সেবা পেয়েছেন ১ হাজার ৬২ জন। এছাড়া সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত সহায়তা দেওয়া হয়েছে ৯৯২ জনকে।

 

 

 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সংশ্লিষ্টরা জানান, ঈদের সময় সাধারণত মানুষের চলাচল, লেনদেন ও পশু কেনা-বেচা বৃদ্ধি পাওয়ায় অপরাধের মাত্রাও কিছুটা বেড়ে যায়। সে অনুযায়ী ৯৯৯-এ কলের সংখ্যা ও সেবার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।