NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

ড. ইউনূসের সাক্ষাৎ না পাওয়ায় ‘হতাশ’ টিউলিপ সিদ্দিক


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ড. ইউনূসের সাক্ষাৎ না পাওয়ায় ‘হতাশ’ টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও তদন্তের মুখে পড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেখা পাচ্ছেন না। এতে ‘হতাশা’ প্রকাশ করেছেন টিউলিপ। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিউলিপ বলেছেন, ‘লন্ডন সফরকালে অধ্যাপক ইউনূস দেখা করতে অস্বীকৃতি জানানোতে আমি হতাশ।’

টিউলিপ ও তাঁর মা শেখ রেহেনার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থার দাবি, টিউলিপ বা তাঁর মা ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার ২০০ স্কয়ার ফুটের প্লট বা জমি নিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। তাঁর আইনজীবীরা বলছেন, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই। 

 

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার চার দিনের অবস্থানের সময় তাঁর সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিক গত ৪ জুন চিঠি পাঠিয়েছিলেন।

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ দূর করার আশায় তিনি তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ড. ইউনূসকে জিজ্ঞাসা করা হয়, তিনি এই সপ্তাহে যুক্তরাজ্যে চার দিনের সফরের সময় টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না। প্রধান উপদেষ্টা বলেন, ‘না, করব না, কারণ এটা আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না।