NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ৭, ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি ৯ সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি চিনপিংয়ের ‘অস্বাভাবিক বিরতি’! ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টায় ইরান জড়িত বলে ‘ব্যক্তিগতভাবে’ মনে করেন ট্রাম্প নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান
Logo
logo

প্রাথমিকভাবে ৮ হাসপাতালে শুরু হচ্ছে করোনা পরীক্ষা


খবর   প্রকাশিত:  ১২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

প্রাথমিকভাবে ৮ হাসপাতালে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

দেশে আবারও বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সীমিত পরিসরে করোনার পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিক পর্যায়ে যেসব মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে সেসব হাসপাতালে পরীক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে।

প্রাথমিকভাবে যেসব হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালু হবে সেগুলো হলো : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।


 

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ জানান, যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

 

 

তিনি জানান, স্থানীয় কম্পানিগুলোর কাছ থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে এবং বিদেশ থেকেও কিট আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস ডিপোকে (সিএমএসডি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী ১০ দিনের মধ্যে সীমিত আকারে পরীক্ষা চালু করা সম্ভব হবে।