NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

সরকার টিউলিপের কোনো চিঠি এখনো পায়নি: প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৫, ১০:০৬ এএম

সরকার টিউলিপের কোনো চিঠি এখনো পায়নি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক চিঠি দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু সরকার এখনো এ ধরনের কোনো চিঠি পায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আমরা এমন কোনো বিষয়ে মন্তব্য করতে পারি না, যা আমরা দেখিনি।

 

রোববার (৮ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন।

এর আগে, যুক্তরাজ্য সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন। সাক্ষাতে তিনি ‘একটি ভুল বোঝাবুঝি’ দূর করতে চান। এমন দাবিতে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে।

 

বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সম্প্রতি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব ও সিটি মিনিস্টারের পদ ছাড়েন। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ তোলে, তিনি বা তার মা ‘ক্ষমতা ও প্রভাব খাটিয়ে’ ঢাকা শহরে ৭ হাজার ২০০ বর্গফুট জমি নিয়েছেন। যদিও এসব অভিযোগ তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

ড. ইউনূস আগামী সোমবার (৯ জুন) যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। চারদিনের এই সফরে তিনি রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। দাবি করা হয়, এর ফাঁকে তার সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন টিউলিপ।