NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

শাকিব খানের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৫, ১০:০৬ এএম

শাকিব খানের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

নানা কারণেই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। অবশ্য আলোচনা কখনো সমালোচনাতেও রূপান্তরিত হয়। এবার খাসি কোরবানি দিয়ে আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মুসলমানদের ঈদের দিন পছন্দের পশু কোরবানি দিয়ে থাকেন বিদ্যা সিনহা মিম।

গতবারের পর এবারেও এবার অপু বিশ্বাস কোরবানি দিয়েছেন। 

 

গত বছর ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছেন অপু বিশ্বাস। কয়েক বছর ধরেই ছেলের পছন্দে ছাগল কোরবানি দিচ্ছেন তিনি। 

এ বছরও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর মাংস কাটার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

যেখানে অপুকেও দেখা গেছে, কসাইদের পাশে বসে মাংস কাটাকাটিতে সাহায্য করতে।  ভিডিওতে অভিনেত্রী জানান, খাসি কোরবানি দিয়েছেন তিনি। 

 


 

এর পরই অপর একটি ভিডিওতে দেখা গেছে, মাটির চুলায় অপু বিশ্বাসকে মাংস রান্না করতে। সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

 

যেখানে অপু বলছেন, ‘কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না, নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, স্পেশাল কেউ খাবে।’

এদিকে অভিনেত্রীর সেই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। ভক্তরা বলছেন, পছন্দের মানুষ শাকিব খানের জন্যই হয়তো রান্না করছেন অপু বিশ্বাস। আবার কেউ বলছেন, সব আয়োজন ছেলে আব্রাম খান জয়ের জন্য। 

কয়েক দিন আগে শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছিল।

এবার শাকিব খানের জন্য মাংস রান্না করার ইঙ্গিতপূর্ণ কথার পর বুবলী কী বলেন, সেটাই দেখার বিষয়।