NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হলো


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৫, ১০:০৬ এএম

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হলো

 

হাকিকুল ইসলাম খোকন,

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হয়েছে। গত ৪ মে, ২০২৫ যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট স্টেট থেকে এক পত্রে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

 

উল্লেখ্য, পোর্টাল জার্নালিজমের বিশ্বব্যাপী এই সংগঠন ৩মে,  ২০১০ সালের 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে'তে গঠিত হয়।

যুক্তরাষ্ট্রের মর্যাদাশীল হুজ হু জার্নালিসম সহ বহু পুরস্কার বিজয়ী , প্রবাসে সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজমের অগ্রদূত, বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ এর এডিটর, আইবিএন নিউজ ও ব্রাহ্মণবাড়িয়া ২ইউএসএ ডট কম এর প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি এই সংগঠনটি প্রতিষ্ঠার পর ২০১৬ সনে সিংগাপুর,মালশিয়া ও থাইল্যান্ড এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ এই তিন বছর ইউরোপসহ বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন সংগঠনের বিস্তৃতির লক্ষ্যে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন মুক্তকন্ঠ নিউজের সম্পাদক ও সাংবাদিক হেলাল মাহমুদ। ২০১৪ সালে ঢাকা থেকে পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৩ মে, ২০২৫ এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া২ইউএসএ.কম  এর সম্পাদক ও সাংবাদিক আরিফুর রহমান আরিফ। 


দীর্ঘ ১৫ বছরের এই সংগঠনটি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট স্টেট থেকে তালিকাভুক্ত হলো ।সংগঠনটির প্রধান কার্যালয় ৯৮৫ ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট #বি২, ব্রীজপোর্ট, কানেক্টটিকাট,সিটি- ০৬৬০৫-১১৮৮, যুক্তরাষ্ট্র। ফোন: ২০৩-৭২৬-৪২৭৬, ই-মেইল:rarifur392@gmail.com 
নিউইয়র্ক অফিস:  ২৫-৫২,৩৮ স্ট্রীট, সুইট #৩-ডি, এস্টোরিয়া, নিউইয়র্ক, এনওয়াই ১১১০৩-৪২২১, যুক্তরাষ্ট্র ।ফোনঃ৯১৭-৮৩৭-৪৭০০ ও ইমেইলঃnybdnews@yahoo.com