NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

মাঝআকাশে ভারতীয় যুদ্ধবিমানকে জ্বালানি দিল ফরাসি যুদ্ধবিমান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:২৬ এএম

>
মাঝআকাশে ভারতীয় যুদ্ধবিমানকে জ্বালানি দিল ফরাসি যুদ্ধবিমান

বিমান বাহিনীর মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাল ভারত ও ফ্রান্সের সম্পর্ক। ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’কে মাঝ আকাশেই জ্বালানি দিয়েছে ফরাসি বিমান বাহিনী। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারত।  

ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ অস্ট্রেলিয়ার এয়ার ফোর্সের উত্তর অঞ্চলে ডারউন ঘাঁটির দিকে একটি সামরিক মহড়াতে (পিচ ব্ল্যাক ২০২২) অংশ নিতে যাচ্ছিল। এই মহড়ার আয়োজন করে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স (আরএএফ)। মাঝ আকাশে উড্ডয়নরত অবস্থায় ভারতীয় বিমান বাহিনীর জ্বালানির প্রয়োজন হয়। সেখানে মাঝ আকাশে উড্ডয়নরত অবস্থাতেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ফরাসি বিমান বাহিনী। 

ভারতীয় বিমান বাহিনী একটি টুইটে লিখেছে, ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান অস্ট্রেলিয়ার এয়ার ফোর্সের একটি সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছিল। এমন সময় মাঝপথে জ্বালানি প্রয়োজন হয়। ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসে ফরাসি বিমান বাহিনী। তাই দেশটির বিমান বাহিনীর বন্ধুদের আন্তরিক ধন্যবাদ। ফরাসি ভাষাতেও এ ধন্যবাদ জানানো হয়।