NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি ৯ সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি চিনপিংয়ের ‘অস্বাভাবিক বিরতি’! ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টায় ইরান জড়িত বলে ‘ব্যক্তিগতভাবে’ মনে করেন ট্রাম্প নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান
Logo
logo

ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান তারেক রহমানের


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৫, ১০:০৬ এএম

ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান তারেক রহমানের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ঈদের আনন্দ উৎসব সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “ঈদুল আজহা ত্যাগের উৎসব। এ উৎসব কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মূল শিক্ষা হলো আত্মত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা।”

তিনি বলেন, “আল্লাহর কাছে মাংস বা রক্ত নয়, বরং মানুষের মনের পবিত্র ইচ্ছাই পৌঁছায়। এই উৎসব আমাদের মধ্যে সহানুভূতি, সংহতি ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে। আমরা যদি ঈদের এই মূল শিক্ষাকে জীবনে ধারণ করি, তবে সমাজে ন্যায়, মানবতা ও নৈতিকতার প্রতিষ্ঠা সম্ভব।”

চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে তারেক রহমান বলেন, “বর্তমান মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকটে মানুষ সীমাহীন দুর্ভোগে আছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষরা ঈদের আনন্দ উপভোগে অনেকটাই বঞ্চিত। এমন দিনে যেন কেউ অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রাখা সবার দায়িত্ব।”

তিনি বলেন, “দেড় দশক ধরে দেশ কঠিন ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। গত বছর ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতনের পর এবারের ঈদ তুলনামূলকভাবে স্বস্তির পরিবেশে উদযাপিত হবে বলে আশা করি।”

তারেক রহমান আরও বলেন, “উৎসব সর্বজনীন। উৎসবের প্রাঙ্গণে সবাইকে এক কাতারে আসতে হবে। আত্মত্যাগের আদর্শকে ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতে হবে।”

বিবৃতির শেষে তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনাই করি মহান আল্লাহর দরবারে।”