NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নায়নতারাকে কেন খোঁচা দিলেন ধানুশ


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

নায়নতারাকে কেন খোঁচা দিলেন ধানুশ

আসছে ধানুশের নতুন ছবি ‘কুবেরা’। এটি মুক্তি পেতে চলেছে ২০ জুন। ছবির অডিও লঞ্চে হাজির হয়ে সরল ভঙ্গিমায় বক্তব্য রাখেন তিনি। আর সেখানেই নায়নতারাকে উদ্দেশ করে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন বলেই মনে করছেন অনেকেই।

বক্তব্যে ধানুশ বলেন, ‘আমার বিরুদ্ধে যত খুশি গুজব ছড়ান যত, খুশি নেতিবাচক প্রচার চালান। প্রতি সিনেমা রিলিজের দেড় মাস আগে থেকেই আমার বিরুদ্ধে একটা নেতিবাচক ক্যাম্পেইন শুরু হয়। কিন্তু কিছুই হবে না, কারণ আমার পাশে আছে আমার ভক্তরা।’

 

তিনি বলেন, গত ২৩ বছর ধরে ভক্তরা তার বন্ধু, তার শক্তি। ‘কেউ যদি ভাবে এসব গুজব ছড়িয়ে আমাকে শেষ করা যাবে, সেটা তো নিছকই বোকামি’- যোগ করেন তিনি।

ধানুশ আরও বলেন, ‘তুমি কে, সেটা বড় কথা নয়। জীবন যেমন ভাবো, তেমনই গড়ে ওঠে। তোমার প্রাপ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুখ চাইলে নিজের ভেতরেই খোঁজো। সুখ একটা সিদ্ধান্ত।’

 

ব্যক্তিগত জীবনের কঠিন সময়ও স্মরণ করেন ধানুশ। জানান, ‘এমন সময় গেছে যখন এক বেলার খাবারও জোটেনি। আজ ভালো জায়গায় আছি। কিন্তু কখনও বাইরের কিছুতে সুখ খুঁজিনি। শান্তি আর আনন্দ এই দুটোই আমার জীবনের লক্ষ্য।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই ধানুশ একটি আইনি নোটিশ পাঠান নায়নতারাকে। বিতর্কের সূত্রপাত হয় একটি ডকুমেন্টারি নিয়ে। যেখানে ব্যবহৃত হয় ‘নানুম রাউডি ধান’ ছবির কিছু দৃশ্য। এটি প্রযোজনা করেছিলেন ধানুশ নিজেই। এরপর নায়নতারাও একটি বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে তোপ দাগেন। বিষয়টি গড়ায় জনসমক্ষে খোলামেলা দ্বন্দ্বে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ধানুশের এই বক্তব্য অনেকেই দেখছেন নায়নতারার প্রতি একধরনের পরোক্ষ বার্তা হিসেবেই। যদিও সরাসরি কারও নাম তিনি নেননি।

 

 

 

ধানুশ অভিনীত আসন্ন ছবি ‘কুবেরা’ একটি সামাজিক থ্রিলার, পরিচালনা করছেন শেখর কাম্মুলা। ছবিতে ধানুশের সঙ্গে রয়েছেন নাগার্জুনা আক্কিনেনি, রাশমিকা মান্দানা এবং জিম সারভ।