NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আইসিইউ থেকে বাড়ি ফিরেছেন মামুনুর রশীদ


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

আইসিইউ থেকে বাড়ি ফিরেছেন মামুনুর রশীদ

যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন নাট্যজন মামুনুর রশীদ। ঢাকায় বিমানে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে অবতরণের পর তাকে নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে, তার ফুসফুসের দুপাশই নিউমোনিয়া আক্রান্ত। এ অবস্থায় দ্রুত তাকে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) নেন চিকিৎসকেরা।

গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ। ছয় দিন দেশটির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বাড়ি ফেরার অনুমতি পান এই অভিনেতা ও নাট্যকার। যুক্তরাষ্ট্র থেকে  তিনি বলেন, ‘ডাবল নিউমোনিয়া হয়ে গিয়েছিল। রক্তে ইনফেকশন হয়ে গিয়েছিল। ডাক্তাররা সপ্তম দিনে ছেড়েছে। এখন একটু ভালোর দিকে।’ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ছেলে আদিবের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন মামুনুর রশীদ।

 

 

 

হত্যাচেষ্টার অভিযোগে গত ২ মে অভিনেতা মামুনুর রশীদের নামে মামলা হয়েছে। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে অভিনেতা, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষকসহ ২০১ জনের বিরুদ্ধে করা ওই মামলার আসামি তিনি। ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তার নাট্যদল আরণ্যক এক বিবৃতিতে বলেছে, মামুনুর রশীদের মতো একজন ব্যক্তি যিনি সারাজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিজেকে নিবেদিত রেখেছেন, তার যাবতীয় কর্মকাণ্ড মানবিকতার পক্ষে এবং সব রকম শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। তাকে এমন একটি মামলায় আসামি করা প্রকারান্তরে মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধ সংস্কৃতিচর্চার বিরুদ্ধে ষড়যন্ত্রের নামান্তর।

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে দলটি। অভিনয় করেছিলেন প্রয়াত সুভাষ দত্ত, আলী যাকের ও ইনামুল হক। নাটকটির নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। তার নেতৃত্বেই পাঁচ দশক ধরে নাট্যচর্চা করে যাচ্ছে দলটি। অন্যদিকে নিবিড়ভাবে নির্দেশনা, লেখা, অভিনয় করে যাচ্ছেন মামুনুর রশীদ।