NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫২ এএম

>
শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর

 

শর্ত সা‌পে‌ক্ষে বাংলাদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর। মূলত, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করা বাংলা‌দে‌শি‌দের এ ভিসা দে‌বে দেশ‌টি।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) কায়রোর বাংলাদেশ দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত ১৫ আগস্ট কায়রোর বাংলাদেশ দূতাবাসের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশিরা শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। যেসব বাংলাদেশি নাগরিক জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন তারা মিশরে অন অ্যারাইভাল ভিসা পাবেন।

 

আগামী এক বছরের জন্য এ নিয়ম প্রযোজ্য থাকবে। ত‌বে পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পুনরায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে ব‌লে জানায় দূতাবাস।