NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

৫০ কোটির পথে ‘ভুল চুক মাফ’, সপ্তম দিনের আয় কত


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৫, ০৮:০৫ পিএম

৫০ কোটির পথে ‘ভুল চুক মাফ’, সপ্তম দিনের আয় কত

‘ভুল চুক মাফ’ সিনেমাটি বক্স অফিস সংগ্রহ বেশ দুরন্ত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ঢিমে তালে সফর শুরু করলেও ৭ দিনেই প্রায় ৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে এ সিনেমাটি।

‘ভুল চুক মাফ’ সিনেমাটি মুক্তির পর প্রথম বৃহস্পতিবার অর্থাৎ সপ্তম দিনে বক্স অফিসে ৩ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। ফলে ২৯ মের আয়ের পর এ সিনেমা মোট আয় করেছে ৪৪ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৬২ কোটি টাকারও বেশি।

 

রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘ভুল চুক মাফ’ সিনেমাটি মুক্তি পেয়েছে যেদিন সেদিন বক্স অফিসে ৭ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন সেই আয়ের পরিমাণ বেড়ে ৯ কোটি ৫০ লাখ রুপি হয়। রোববার আসতেই আয়ের পরিমাণ আরও বেশ কিছুটা বেড়ে দাঁড়ায় ১১ কোটি ৫০ লাখ রুপিতে। মুক্তির পর প্রথম সোমবার রাজকুমার রাওয়ের এ সিনেমা ৪ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করে। মঙ্গলবার সেটা বেড়ে হয় ৪ কোটি ৭৫ লাখ রুপি।

কিন্তু বুধবার অনেকটাই কমে আয়ের পরিমাণ। ষষ্ঠ দিনে ভুল চুক মাফ সিনেমাটি বক্স অফিসে ৩ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করেছে। এখন ‘ভুল চুক মাফ’ সিনেমাটির রাতের শোয়েই বেশি দর্শক উপস্থিতি দেখা যাচ্ছে।

 

‘ভুল চুক মাফ’ সিনেমাটি রাজকুমার রাওয়ের আগের সিনেমা অর্থাৎ ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো আয় করছে বক্স অফিসে। তবে এবার এটাও ঠিক, ‘স্ত্রী ২’ সিনেমা যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছিল, তুমুল ব্যবসা করেছিল সেটাও পারেনি। কিন্তু এটি যে চলতি বছরের অন্যতম অবাক করা হিট হতে চলেছে সেটা বোধহয় অনুমেয়।

 

 

 

‘ভুল চুক মাফ’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস এ সিনেমাটির প্রযোজনা করেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে অশান্তির আবহ তৈরি হয়েছিল সেই অবস্থায় সিনেমাটি বড়পর্দার বদলে ওটিটিতে মুক্তির কথা ঘোষণা করা হয়। কিন্তু নির্মাতাদের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টের দ্বারস্থ হয় পিভিআর, আইনক্স। এরপর ২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।