NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার অসুস্থতার কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণের সুপারস্টার পবন কল্যাণ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দে কল হিম ওজি’-এর শুটিং।

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, মুম্বাইয়ে ছবিটির শুটিং চলাকালীন ইমরান হাশমির শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দেয়। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন।

 

ইতোমধ্যেই ইমরান ছবির নির্মাতাদের বিষয়টি জানিয়ে দিয়েছেন এবং নির্মাতারাও তার স্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফলে অনির্দিষ্টকালের জন্য শুটিং স্থগিত করা হয়েছে। সূত্র অনুযায়ী, অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকবেন ইমরান হাশমি। তারপর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি পুনরায় শুটিংয়ে যোগ দেবেন।

ছবিটি পরিচালনা করছেন ‘সাহো’ খ্যাত সুজিত। এটি একটি গ্যাংস্টার অ্যাকশন ড্রামা। এতে বহু বছর মুম্বাইয়ের রাস্তায় অনুপস্থিত থাকা এক গ্যাংস্টারের হঠাৎ ফিরে এসে প্রতিশোধ নেওয়ার গল্প উঠে আসবে। ছবিতে পবন কল্যাণ প্রধান ভূমিকায় এবং ইমরান হাশমি মূল খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। এটি ইমরান হাশমির প্রথম তেলেগু ছবিও।

 

ছবিতে আরও অভিনয় করছেন প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ, শুভলেখা সুধাকর, শ্রিয়া রেড্ডির মতো শিল্পীরা।

 

 

 

এর আগে ইমরান হাশমিকে দেখা গেছে ‘গ্রাউন্ড জিরো’ নামের একটি অ্যাকশন ছবিতে। এছাড়াও তিনি অভিনয় করছেন তেলেগু স্পাই থ্রিলার ‘জি২’-তে। ছবিটি ২০১৮ সালের ‘গুডাচারি’-র সিক্যুয়েল।